সীতাকুণ্ডে গাড়ি থেকে পড়ে স্কুল ছাত্র নিহত

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডে গাড়ি থেকে পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

জানাযায়, বৃহস্পতিবার  দুপুরে ১টার সময় মেহেদী হাসান নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্র সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেস হাসপাতালের সামনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে একটি পিকাআপ থেকে চলন্ত অবস্হায় নামতে গিয়ে রাস্তায় পড়ে যায়।

গুরুতর আহতবস্হায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত মেহেদী হাসান সীতাকুণ্ড সাদেক মস্তান স্কুলের দশম শ্রেনির ছাত্র।সে পেশকার পাড়ার জাহেদ হাসানের পুত্র। সীতাকুণ্ড মডেল থানার এস আই মফিজুর রহমান দূর্ঘটনায় নিহতের ঘটনা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.