মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও

0

সিটিনিউজ ডেস্ক::সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার পরদিনই বুধবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব। এরমধ্যে একটি বাড়ি মৌলভীবাজারে বড়হাট এলাকায় ও অপরটি সরকারবাজার ফতেহপুর এলাকায়।

 

বুধবার সকাল থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.