দুবাই ব্যুরো::বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাইএর মান্যবর শ্রম সচিব মীজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন দেশ এগিয়ে যাচ্ছে। সামগ্রিক উন্নয়নের সুফল জনগণ ইতিমধ্যে পেতে শুরু করেছে।
সরকারের গৃহীত মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন হলে সমগ্র দেশটাই বদলে যাবে। আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি আশাব্যঞ্জক। জঙ্গীবাদ এই মুহুর্তে শান্তি উন্নয়নের পথে সমস্যা সুষ্টি করছে। বর্তমান বিশ্ববিবেক জঙ্গীবাদ চায়না। আমাদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে জঙ্গীবাদকে না বলতে হবে। নিজ নিজ পরিবারের উঠতি তরুনদের প্রতি মনোযোগী হতে হবে, তারা যেন উগ্রতা, ধর্মীয় উন্মাদনায়, ও মাদকের প্রতি ঝুঁকে না পড়ে। আইন বিরোধী কোন কাজে জড়িত না হবার আহবান জানিয়ে তিনি বলেন, দেশের সুনাম রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য।
গত ৩১ মার্চ শারজাহ মোবারক সেন্টারস্থ এশিয়ান প্যালেস হোটেল বলরুমে অনুষ্টিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা প্রকৌশলী আবু জাফর।
স্বাগত বক্তব্য রাখেন নূরুল ইসলাম। জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যবস্থাপক মাহবুব হোসেন, বীমা কর্মকর্তা আকরামুজ্জামান চৌধুরী, জনতা ব্যাংক কর্মকর্তা নূরুল ইসলাম, মো ইউসুফ মিয়া, আরশাদ হোসেন হীরু, আহমেদ আলী জাহাঙ্গীর, প্রকৌশলী মোরশেদ চৌধুরী প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন হাফেজ শফিকুর রহমান। সভা পরিচালনা করেন এম এ তাহের ভূইয়া ও মো সিরাজউল্লাহ। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, জসিমউদ্দিন পলাশ, রেহানা মশিউর ও জাবেদুল আলম মাসুম। তবলায় সহযোগিতা করেন সনজিত মহাজন,ও কি বোর্ডে তালাহা। হল ভর্তি শ্রোতা দর্শকদের অনুরোধে আমাদের মুক্তিযুদ্ধের গানগুলো উপস্থিত সকলে খুব উপভোগ করে।
