সীতাকুণ্ডের সাংবাদিকদের সন্মানিত করেছে উপজেলা ক্রীড়া সংস্থা

0
সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট লীগের ১৪ দলের অংশ গ্রহণে মাসব্যাপী খেলায় সার্বিক সহযোগিতার জন্য সীতাকুণ্ডের ৯ জন সাংবাদিককে ক্রেষ্ট দিয়ে সন্মানিত করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।
রোববার (২ এপ্রিল) মাসব্যাপী ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় স্হানীয় হাফিজ জুট মিলস মাঠে। ক্রেষ্ট গ্রহণে সন্মানিত হওয়া সাংবাদিকরা হচ্ছেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (দৈনিক পূর্বকোণ) সাবেক সভাপতি এস এম ফোরকান আবু (দৈনিক যুগান্তর) সাংস্কিতক ও সাহিত্য সম্পাদক শেখ সালাউদ্দিন (প্রতিদিনের সংবাদ) লিটন কুমার চৌধুরী (দৈনিক আজাদী) জাহেদুল আনোয়ার চৌধুরী (দৈনিক পূর্বদেশ) সবুজ শর্মা শাকিল (দৈনিক প্রিয় চট্টগ্রাম) নাছির উদ্দিন অনিক ( দৈনিক সকালের খবর) কামরুল ইসলাম দুলু (আজকের সূর্যোদয়)।
সাংবাদিকদের হাতে সম্মাননার ক্রেষ্ট তুলে দেন সন্মানিত উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমুল ইসলাম ভূঁইয়া। তাঁরা  খেলাধুলায় সহযোগীতার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.