রাতে ফেসবুক বন্ধের প্রস্তাব

0

সিটিনিউজ ডেস্ক::রাত বারটা থেকে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার।  এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মতামত চেয়েছে সরকারের পক্ষ। মতামত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়। ওই চিঠিতে রাত বারটা থেকে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখার জন্য বলা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার পর টেলিযোগাযোগ বিভাগ ওই বিষয়ে বিটিআরসির মতামত চেয়েছে।

টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির মতামত চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সারওয়ার আলম।

গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেইসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেইসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। আমাদের মতামত চেয়েছে মন্ত্রণালয়। আমরা যথাসময় মতামত দেব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.