সুইমিং পুল সরিয়ে নিতে ছাত্রলীগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

0

নিজস্ব প্রতিনিধি : আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ বন্ধ করে স্থাপনা সরিয়ে নিতে নগর ছাত্রলীগের ৪৮ ঘন্টার আল্টিমেটাম । রোববার(১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিনের কাছে আউটার স্টেডিয়াম খেলার মাঠে সুইমিং পুল ও অপ্রয়োজনীয় স্থাপনা নির্মাণের প্রতিবাদে অভিযোগপত্র ও স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। মাননীয় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান (শিক্ষা ও আইসিটি)।

অভিযোগপত্র ও স্মারকলিপি ও প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সহ সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, নাঈম রনি, নোমান চৌধুরী, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, সুজন বর্মণ, গোলাম সামদানি জনি, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, খোরশেদ আলম মানিক, খোরশেদ আলম, সম্পাদকমন্ডলীর সদস্য হাসানুল আলম চৌধুরী সবুজ, ওয়াহিদুর রহমান কিরন, গিয়াস উদ্দিন কেবিন, উপ সম্পাদক শেখ শরফুদ্দিন সৌরভ, আবু রশিদ রিয়াদ, মিজানুর রহমান মিজান, কাজী মাহমুদুল হাসান রনি, সহ সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য্য, সদস্য আবু সালেহ নুর রিমন, আরাফাত রুবেল, ফয়সাল সায়েম, মিজানুর রহমান মিজান, সালাউদ্দিন বাবু, ফয়সার অভি প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.