কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বড় দারোগা হাট এলাকায় একটি বাসে তল্লাসী চালিয়ে সাড়ে ছয় লাখ টাকার চিংড়ি পোনা আটক করা হয়েছে।
জানা যায়,গত রাত সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় দারোগার হাট এলাকায় খুলনাগামী বাস বেপারী পরিবহনে করে অবৈধভাবে পাচারের সময় সেখানে উপস্হিত হন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।
তিনি বিষয়টি অবহিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে। ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক সেখানে ছুটে গিয়ে বাসের বাংকারে তল্লাসি চালিয়ে ২৭ টি ড্রাম ভর্তি চিংড়ি পোনা জব্দ করেন।আটককৃত চিংড়ি পোনার মূল্য প্রায় ৬ লাখ পঁচাত্তর হাজার টাকা। আটককৃত চিংড়ি পোনাগুলো রাতেই উপজেলার কুমিরা ঘাটে অবমুক্ত করা হয়।
অবৈধভাবে চিংড়ি পোনা পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালত বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে ৫ হাজার টাকা করে জড়িমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসব চিংড়ি পোনা শিকার করতে গিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী দেশের মৎস সম্পদ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মশারীর নেট দিয়ে নদী এবং সমুদ্র থেকে এসব পোনা ধরতে গিয়ে অনেক প্রজাতির অন্যান্য মাছও ধ্বংস করে ফেলছে ।
এ বিভাগের আরও খবর
