সীতাকুণ্ডে তেলের বাউচার-পিকআপ সংঘর্ষে নিহত ১ 

0
কামরুল ইসলাম দুলূ,সীতাকুণ্ড::সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও অপর একজন আহত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী স্টেশন রোডস্থ মোস্তফা ভেজিটেবল অয়েল মিলের সামনে রাস্তার পাশে দাড়াঁনো একটি পিকআপ (ঢাকা মেট্টো ঠ – ১১-৩৫১৭) কে দ্রুতগতিতে আসা একটি তেলের বাউচার (ঢাকা ট- ৩৪৯৯) পিছন থেকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে এতে ঐ দোকানের সামনে দাড়াঁনো বাবুল দাশ (৫০) নামক এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এছাড়া পিকআপের ড্রাইভার মোঃ মিনহাজ গুরুত্বর আহত হয়। তাকে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার আউলিয়া হাইওয়ে থানার এস আই হুমায়ুন কবীর জানান, সকালে দূর্ঘটনার খবর পেয়ে ছুটে যায়, আমরা লাশটি উদ্ধার করি এবং গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসি। নিহত বাবুল দাশ উপজেলার ভাটিয়ারী এলাকার দাশ পাড়ার মৃত মনোরঞ্জন দাশের পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.