সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিহাট চেয়ারম্যানঘাটা এলাকায় কবির স্টিল মিলের মালিকানাধীন ‘খাজা শিপইয়ার্ডে’ গতকাল রাত ১২টার সময় শচীন্দ্র দাশ (১৫) নামে এক কাটার হেলপার নিহত হয়। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার সময় মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকায় কবির স্টিল মিলের মালিকানাধীন ‘খাজা শিপইয়ার্ডে’ কাজ করার সময় শচীন্দ্র দাশ নামে এক কাটার হেলার শ্রমিক মারা যায়।
স্থানীয়রা আরোও জানান, কাটার হেলপার শচীন্দ্র দাশ রাতে কাজ করার সময় হঠাৎ একটি লোহার পাইপ তার ঘাড়ে পচন্ড আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চমেক হাসপাতালের মর্গে আছে। নিহত শচীন্দ্র দাশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মৃত জয়দেব দাশ এর পুত্র বলে জানা যায়।
সীতাকুণ্ড- থানার এসআই সাইফুল ইসলাম জানান, কবির স্টিল মিলের মালিকানাধীন ‘খাজা শিপইয়ার্ডে’ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন শচীন্দ্র।
