বরমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আবদুল জব্বার চৌধুরী

0

নিজস্ব প্রতিনিধি :     ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত পরিষদের সভাপতি পদে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সমিতি-চট্টগ্রাম জেলার সভাপতি আলহাজ্ব মো: আবদুল জব্বার চৌধুরী সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি (২০-০৫-২০১৭ইং) সভাপতি নির্বাচনী মিটিং-এ তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে কমিটির অন্যান্য সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এর অন্যন্যরা হলেন- এ এইচ এম সৈয়দ হোসেন সম্পাদক/প্রধান শিক্ষক, সদস্য আনোয়ারুল ইসলাম (দাতা), আবু জাফর মেম্বার (অভিভাবক), কাজী মাহমুদুর রহমান (অভিভাবক), সিরাজুল ইসলাম অভিভাবক), মো: ইসহাক মিয়া (অভিভাবক), সুজিতা তালুকদার (সংরক্ষিত মহিলা অভিভাবক), সমীরন কুমার দত্ত (শিক্ষক), নুরুল হোসাইন (শিক্ষক) ও শর্বরী দে (সংরক্ষিত মহিলা শিক্ষক)।

বর্তমানে নতুন কমিটি ১৩৪ বছরের পুরানো ঐতিহ্যবাহী বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি (আলহাজ্ব মো: আবদুল জব্বার চৌধুরী) সভাপতি নির্বাচিত হওয়ায় বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব, বরমা মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বরমা ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজেমী সাহেদ, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সহ-সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল ইসলাম, শেবন্দি-চরবরমা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ নতুন সভাপতিসহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন ও কমিটির সাফল্য কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.