কামরুল ইসলাম দুলু::সীতাকুণ্ডে নানার বাড়িতে বেড়াতে গিয়ে সীতাকুণ্ডে পুকুরে ডুবে তাসনিহা নামের ৫ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) দুপুর তিনটার সময় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, তাসনিহা সকালে ঐ এলাকার গণি হাজ্বির বাড়ী তার নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে সে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পুকুরে পরে যায়। মেয়েকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোজাঁখোজির পর পার্শ্ববর্তী পুকুরে তাসনিহার লাশ ভেসে উঠে।
সে উপজেলার দক্ষিণ ইদিলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
এ বিভাগের আরও খবর
