বরকল ও বৈলতলী ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রশিক্ষণ

0

এস কফিল:: চন্দনাইশ বরমায় বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব) উদ্যোগে ডিয়াকোনিয়ার আর্থিক  সহায়তায় সম্প্রতি বরকল ও বৈলতলী ইউপি সদস্য ও সুশীল সমাজের অংশগ্রহণে কমিউনিটির ‘চাহিদা নিরূপন ও স্থানীয় পর্যায়ে সুশাসন ও মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওডেব’র প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের নিদের্শনায় পরিচালিত প্রশিক্ষণে বলেন, পরিকল্পনার সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়নের বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

এ প্রশিক্ষণে পরিকল্পনার ধাপ, পরিকল্পনা ‘ছক’ জনঅংশগ্রহণের গুরুত্ব, সুশাসন, তথ্যঅধিকারে ইউপি সেবা প্রদানের যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহীতার বিষয়গুলো উঠে আসে।

উপস্থিত ইউপি সদস্যরা বলেন, এলাকার উন্নয়নে প্রচুর সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। তাঁরা বলেন, সত্যিকার অর্থে জনঅংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পনা প্রণয়ন হয়- তাহলে সত্যিই তৃণমূলের সরকার হিসেবে ইউনিয়ন পরিষদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন ট্রেনিং অফিসার মাহমুদুল হক এবং প্রকল্প সমন্বয়কারী লাবন্য মুৎসুদ্দী। জনপ্রতিনিধিরে মধ্যে আলোচনায় অংশ নেন বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, বৈলতলী ইউপি সদস্য জেসমিন আকতার প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন ফয়েজুল ইসলাম, অনুপমা সাহা, হাসিনা আক্তার, রূপন দাশ ও হেলাল মিয়া।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.