চন্দনাইশের এমপির ভাইয়ের ইন্তেকাল

0

চন্দনাইশ প্রতিনিধি,সিটিনিউজ : চট্টগ্রাম -১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী’র মেজ ভাই আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল-৭০ বছর।

আগামীকাল বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্টিত হবে।মৃত্যুকালে মা,স্ত্রী, ৩ভাই,৩ছেলে-১মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্কী রেখে যান।মরহুম রফিকুল ইসলাম চৌধুরী এলাকার স্বনামধন্য দাতা ব্যক্তি মরহুম আবু ছাহাত চৌধুরী’র ২য়ছেলে এবং রফিক চৌধুরীও সমাজসেবক এবং দাতা ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে চন্দনাইশ এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.