কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড :: ” উন্নয়নের অক্সিজেন রাজস্ব,জনকল্যাণে রাজস্ব ” এ প্রতিপাদ্যে দুইদিন ব্যাপী আইকর মেলা শেষ হয়েছে সীতাকুণ্ডে।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত গতকাল শুক্রবার ৩ নভেম্বর থেকে শনিবার ৪ নভেম্বর সীতাকুণ্ডে জেলা পরিষদ অডিটোরিয়াম(এল কে সিদ্দীকি স্কোয়ারে বেলুন উড়িয়ে মেলার উদ্ভোধন করেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
দুইদিন ব্যাপী আয়কর মেলায় এবার প্রায় ৫ হাজার দর্শানার্থীর আগমন ঘটে বলে জানান কর অঞ্চল-১ চট্টগ্রাম সহকারী কমিশনার শামশুল আলম।
তিনি জানান, এবারের আয়কর মেলায় ৬৫০ জন আয়কর রির্টাং নিয়েছে। এছাড়া দুইদিনের মেলায় মোট সাড়ে ১২ লক্ষ টাকার আয়কর জমা দিয়েছে বিভিন্ন ব্যাক্তি। এটা মোটামুটি সন্তোষজনক।
চট্টগ্রাম জেলার মধ্যে একমাত্র সীতাকুণ্ড উপজেলাতে এই আয়কর মেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন,আগে আয়করের নাম শুনলে মানুষ ভয় পেত। আয়কর মেলার মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি করে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ববান্ধব সংস্কৃতি তৈরি করতে সক্ষম হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কর দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে।’
