সীতাকুণ্ডে আনন্দ শোভাযাত্রা 

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সরকারী ঘোষণা মতে সারা দেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্টানের উদ্যেগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্তির মাধ্যমে ” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনের জন্য আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৫ শে নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হতে আনন্দ শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে ঊপজেলা পরিষদে এসে শেষ হয়।

আনন্দ র‌্যালীতে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, ইউপি চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী, রেহান উদ্দিন রেহানসহ সীতাকুণ্ড উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী। র‌্যালী শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.