সীতাকুণ্ডে জঙ্গি সদস্য দুই ভাই আটক!

0

সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উস্কানীমূলক লিফলেটসহ দুই জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার ফৌজদারহাট স্টেশন থেকে দুই জঙ্গি সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ শাকিল হোসেন প্রকাশ সাব্বির (১৯), মোঃ সারোয়ার হোসেন, মোঃ রাহাদুল ইসলাম প্রকাশ রাহাত প্রকাশ রুদ্র (১৮) তারা দুজন আপন দু্ইভাই। তারা বগুড়া জেলা সদরের বারপুর স্কুল পাড়া গ্রামের আবু কালাম পাইকারের ছেলে।

এসময় তাদের কাছ থেকে বেশ কিছু উস্কানীমূলক লিফলেট ও বিভিন্ন ইসলামী বই উদ্ধার করা হয়। র‌্যাব ৭ এর মিডিয়া উইং কর্মকর্তা মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফৌজদারহাট ষ্টেশন সংলগ্ন উত্তর সলিমপুর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকে। এ সময় চেকপোস্টের কাছ থেকে ২ জন লোক সন্দেহজনকভাবে হেটে যেতে থাকলে র‌্যাব সদস্যরা তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করা হয়। আটককৃতদের দেহ এবং সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১টি চাকু, বিপুল পরিমান জঙ্গী উস্কানিমিূলক লিফলেট এবং জিহাদী বই উদ্ধার করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা  Youtube এ ‘উম্মাহ’ নেটওয়ার্ক থেকে জিহাদী ভিডিও ও বিভিন্ন দেশের মুসলিম নর-নারীদের উপর নির্যাতনের চিত্র দেখে তাদের জিহাদে অংশগ্রহনের আগ্রহ জন্মে। পরবর্তীতে ২০১৬ সালের শেষের দিকে ফেইসবুকের মাধ্যমে এক জিহাদি ভাইয়ের সাথে তাদের পরিচয় হয় এবং সে তাদেরকে বিভিন্নভাবে জিহাদি দাওয়াত দিতে থাকে।

প্রায়ই তাদেরকে জিহাদে যাওয়ার জন্য বলতে থাকায় তারা ধীরে ধীরে জিহাদী কাজে উদ্বুদ্ধ হয়ে জিহাদের উদ্দেশ্যে বগুড়া থেকে হিজরত করে কক্সবাজারে আসে। তারা তাদের বাবা মাকে বলে আসে তারা চাকরির উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছে।

তাদের প্ল্যান ছিল টহলরত পুলিশ এবং বিজিবির উপর হামলা করে অস্ত্র/গুলি লুট করে জঙ্গীবাদি কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু কক্সবাজার এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারনে তারা তাদের প্ল্যান বাতিল করে এবং পুনরায় সুবিধাজনক সময় তারা কক্সবাজার জড়ো হয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে এই উদ্দেশ্যে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এ সময় তারা পথিমধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ষ্টেশন সংলগ্ন উত্তর সলিমপুর এলাকায় র‌্যাবের হাতে ধরা পড়ে বলে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.