খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে রবিবার দেশব্যাপী বিক্ষোভ বিএনপির

0

সিটিনিউজ ডেস্ক:: দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার দেশের মহানগর, জেলা ও থানায় থানায় বিক্ষোভ করবে দলটি।

বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে দুপরে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।

খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারির পরই রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ করে যুবদল। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মৎস্যভবনের সামনে থেকে বের হয়। কাকরাইল মোড়ে গিয়ে বিক্ষোভ শেষ হয়। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা করে বিএনপি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.