বোয়ালখালী প্রতিনিধি:: প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরী কাম দপ্তরী পদে বয়স জালিয়তি মাধ্যমে আবেদন করে শ্রীঘরে গেলেন লিটু চৌধুরী (৩৩) নামের এক যুবক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার বাদল চৌধুরীর ছেলে লিটু চৌধুরীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরী নিয়োগের আবেদন পত্রে জাতীয় পরিচয় পত্রে বয়স জালিয়াতি করে লিটু চৌধুরী। এছাড়া তার আবেদন পত্র যাছাই বাছাইকালে বাধা দেয়া চেষ্টা করেন। ফলে সরকারি কাজে বাধা ও জালিয়াতির অপরাধে এ কারাদণ্ড দেয়া হয়।
