সীতাকুণ্ডে ১৪শ বোতল ফেনসিডিলসহ ট্রাক জব্দ

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১ হাজার ৪শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ  সময় ট্রাকটি জব্দ এবং দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।
গতকাল সোমবার রাতে (৪ ডিসেম্বর) র‌্যাব-৭ এই অভিযান চালায়। আটক দুজন হলেন, ফেনীর মৃত ইদ্রিস ছেলে মো.নূর আলম (৫০) ও মীরসরাইয়ের  জোরারগঞ্জ থানার মো. কবির হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।
র‌্যাব-৭ এর চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান  বিষয়টি নিশ্চিতকরে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে।
উক্ত তথ্যনুযায়ী গতরাত সাড়ে ১০টার দিকে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন বড় দারোগারহাটস্থ ওজন স্কেলের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে।
এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে দুইজন ট্রাক থেকে নেমে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের দেখানো মতে ট্রাকে তল্লাশী চালিয়ে ১৪শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১ লক্ষ ২০ হাজার টাকা এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.