খালেদা ও তারেক জিয়াকে গ্রেফতারের দাবীতে ছাত্রলীগের মিছিল

0

নিজস্ব প্রতিনিধি :  বিএনপি নেত্রী খালেদা ও তার পুত্র তারেক জিয়ার দুর্নীতির বিচার ও গ্রেফতারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কলেজ ও ওয়ার্ড পর্যায়ে এক বিক্ষোভ মিছিল নগরীর লালখান বাজার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর রেডিসন ব্লু মোড়ে এসে শেষ হয় রবিবার ১০ ডিসেম্বর।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা আলী হায়দার স্বাধীন, আলাউদ্দিন আলো, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা শওকত আলম, নাজমুস সাকিব, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, নগর ছাত্রলীগ নেতা লিংকন, মো: সেলিম উদ্দিন।

উক্ত সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ দুর্নীতি কুপুত্র তারেক জিয়াকে একজন এই দেশের কুলাঙ্গার হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বেগম খালেদা জিয়া আর তার পুত্র তারেক জিয়া এদেশে হাওয়া ভবন খুলে কোটি কোটি টাকা লুটপাট করার মাধ্যমে দুর্নীতিতে নিমজ্জিত। ভাঙ্গা সুইটকেস আজ যাদুর বক্সে পরিণত। ফু দেওয়ার সাথে সাথে যাদুর বক্স থেকে কোটি কোটি টাকা বের হয়।

সাম্প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী শেক হাসিনা কলম্বিয়া সফর শেষে সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়া আর তারেক জিয়ার দুর্নীতির নতুন তথ্য দিলে বিএনপিদের মধ্যে নতুন করে টেনশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আবল-তাবল কথা বলছে মির্জা ফখরুল ইসলাম। জিয়া পরিবারের এত বড় দুর্নীতি আর শাক দিয়ে ঢেকে রাখতে পারছে না।

তারেক জিয়ার দুর্নীতি আজ বিশ্ব রেকর্ড। ক্ষমতায় থাকাকালিন এই দেশকে লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত করেছিল। আজ মালেয়শিয়া সৌদি আরবে অর্থের পাহাড় গড়েছে বলে শুনা যায়। তাই খালেদা জিয়া ও তারেক জিয়াকে গ্রেফতার করে অবৈধ অর্থ ফেরত এবং বিচারের দাবীতে বাংলা ছাত্র জনতা সোচ্চার। খালেদা জিয়া ও তারেক জিয়ার বিচার এদেশের পবিত্র মাটিতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শরফুল আনাম জুয়েল, আনিসুর রহমান আনিস, আশিকুন নবী, হাসান আলী হামাম, তোফায়েল আহমেদ মামুন, মো: শাকিল খান, সুলতান মাহমুদ ফয়সাল, সালাউদ্দিন, আনছার উল্লাহ সৌরভ, আনোয়ার হোসেন আবির, কামরুল ইসলাম, রুবেল সরকার, মঈন খান, রাকিব হায়দার, নুরুন্নবী শাহেদ, মিজানুর রহমান, শাহাদাত হোসেন হিরা, ইমাম হোসেন ইমন, ইউসুফ চৌধুরী, আরিফ হোসেন, মাহমুদুল হক, আবু সাঈদ মুন্না, আওরাজ ভূঁইয়া রওনক, জাহিদুল ইসলাম, সালাউদ্দিন কাদের আরজু, আশিকুর রহমান প্রিন্স, সোহেল রানা, মো: সাদ্দাম, মো: আমিন, আবু বক্কর, ইমরান, রুবেল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.