স্ব স্ব কর্মে মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখা উচিত

0

চট্টগ্রাম :  ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর, আঞ্চলিক ও মেট্রোপলিটন আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১০ ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের মহানগর সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমুর সভাপতিত্বে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিমিটেডের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

র‌্যালী উদ্বোধন করেন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ও ডেপুটি গর্ভণর লায়ন এম.এ. সোহেল আহমদ মৃধা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি লায়ন অজিত কুমার দাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসতিয়াক উর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, প্রত্যেকের স্ব স্ব কর্মের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখা উচিত। স্বাধীন এদেশে যখনই কোন সংকট দেখা দেয় এ সংকট মোকাবেলা কিন্তু কখনই বিশেষ কোন ব্যাক্তি বা গোষ্টী করতে পারে না, ১৯৭১ সালে পারে নাই কোন সময় আমরাও দেখিনি। যে কোন সংকটে আপামর জনসাধারন যেদিকে গিয়েছে তখনই সে সংকট থেকে উত্তরণ হয়েছে। বর্তমান সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার। বর্তমানে দেশে যে গুজব, মাদক, সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, দেশোদ্রহীতা, প্রভৃতি মানবতা বিরোধী কর্মকান্ড চলছে এসব কিছু মোকাবেলা করার জন্য দেশের আপামর মানুষ কে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। কারণ আমরা সকলেই দেশকে ভালবাসি।

তিনি আরো বলেন, বাংলাদেশ সংবিধানে বলা আছে সকলের মানবাধিকার সমুন্নত রাখার বিধান রাষ্ট্র নিশ্চিত করে। মহানগরের যুগ্ম সম্পাদক আবু সাদাত সায়েম ও সাংস্কৃতিক সম্পাদক রেবা বড়ুয়ার এসময় আরো বক্তব্য রাখেন মহানগরের নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইনুদ্দিন, আঞ্চলিক শাখার সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান খান, হাজী ইকবাল, মেট্রোপলিটন শাখার সহ সভাপতি বোরহান উদ্দিন শাহেদ, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, কাউন্সিলর আঞ্জুমানারা বেগম, অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, চৌধুরী কে.এন. রিয়াদ, মাসুদ পারভেজ, নোমান উল্লাহ বাহার, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান শেখ ওয়ালিদ, মাহফুজুর রহমান, কায়সুন হক, সালাউদ্দিন সামীর, শাহজাহান সেলিম, রিয়াজুল ইসলাম ভুট্টো, মহিউদ্দিন চৌধুরী মইন, এয়াকুব আলী, ডা. দীপক কান্তি বড়ুয়া, মোঃ আলাউদ্দিন, লিয়াকত আলী, জাহিদ তানছির, বাবর আলী, আনোয়ার হোসেন, জাহিদুল হাসান, দিদারুল আলম, আলমগীর বাদশাহ্, আব্দুল মাবুদ দোভাষ, আলহাজ্ব এম.এ. মারুফ, মোহাম্মদ মোজাম্মেল, লায়ন মাওলানা মোঃ ইউছুফ, এস.এম. আবুল কাশেম, মোঃ সফিউল আজম খান, আসিফ ইকবাল, কাজী হুমায়ুন, রিয়াদ প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.