বরমা ইউনিয়ন পরিষদে বিজয় দিবস পালন

0

সিটিনিউজ ডেস্ক :   চন্দনাইশের বরমা ইউনিয়ন পরিষদে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। পালিত অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল শহিদ স্মরণে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন, আলোচনা সভা, গরীবদের মধ্যে খাবার বিতরণ ইত্যাদি।

ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম-র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউপি সচিব রাজীব কুমার মিত্র। বক্তব্য রাখেন দেন প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর, ইউপি সদস্য অমর কান্তি ভট্টাচার্য্য, মফিজুল ইসলাম, মোঃ সেলিম, আবুল মনজুর চৌধুরী, হাজী নওশা মিয়া, শাহ আলম, মনোয়ারা বেগম, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাওলানা জামসেদুল আলম, মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দিন, মাওলানা ছাইফ উলাহ, মাওলানা জহির আহমদ, মাওলানা নিজামুল কবির, জ্যোসনারা আকতার, চৌধুরী মো. রাজু উদ্যোক্তা জুয়েল দে প্রমুখ।

এছাড়াও অন্যদের উপস্থিত ছিলেন বরমা ইউিনয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বরমা ইউনিয়ন পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশন-গণশিক্ষা কার্যক্রম-এর উদ্যোগে ইউপি চেয়ারম্যান মো. নুরুল সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন যথাক্রমে মাওলানা জামসেদুল আলম ও মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.