কভারভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক এর সামনে কভারভ্যানের ধাক্কায় মোহাম্মদ হাসান (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টার সময় এ দূর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ড্রাইভারসহ কভারভ্যানটি আটক করেছে।

জানা যায়, চট্টগ্রামমুখী কভারভ্যানটি একই মূখী মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্হায় উদ্ধার করে কুমিরা ফায়ার সার্ভিস দল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাড়িঁর ইনচার্জ জহির। হাইওয়ে থানার ওসি আহসান হাবিব জানান, কভারভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত হাসান মীরসরাই থানর দূর্ঘাপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ীর জয়নাল আবেদীন এর পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.