চকরিয়ায় দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

0

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ইউনিক পরিবহনের দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলাধীন মালুমঘাট রিংভং দরগা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের লম্বরি চড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাছির উদ্দিন(২৭), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আলিমুদ্দিনের ছেলে নুরুচ্ছফা(২৮), আলীকদম উপজেলার ঝাউপাড়া গ্রামের মংহ্লাই মুরুং এর ছেলে লুথুং মুরুং(৩৭), উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের দুদু মিয়ার ছেলে নুরুল ইসলাম(৫৮),একই ইউনিয়নের এলাদু মিয়ার ছেলে মুবিনুল হক(২৬), মো. হোসেনেরে ছেলে মো.ছৈয়দ(৪৩), খুনিয়া পালং গ্রামের মো.ইসমাইলের ছেলে রুহুল আমিন(৩২), চকরিয়া উপজেলার শান্তি বাজার গ্রামের আবদুল হাকিমের ছেলে নুরুল আমিন(২৪), কক্সবাজার পৌর এলাকার কুতুবদিয়া পাড়ার মীর কাশেমের ছেলে মো. আসিফ(৫), রামু উপজেলার তুমব্রু গ্রামের ফয়েজ আহমদের ছেলে মো. কাজল(৩৮) ও গর্জনিয়া গ্রামের সুরেশ চন্দ্র শর্মার ছেলে গোপাল শর্মা(৫৫)। তৎমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্খা জনক বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইসচার্জ এসআই মো.রুহুল আমিন বলেন, মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহি বাস গাড়ি নং (ঢাকামেট্রো-ব-১১-১৫০৫) চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। গাড়িটি রিংভং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একই পরিবহণের অপর একটি যাত্রীবাহি বাসের(ঢাকামেট্রো-১৪-৬৩৮৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খৃীষ্ট্রান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.