সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ১০ নং সলিমপুর ইউনিয়নের পাহাড়ের ধারে ডোবায় গোসল করতে নেমে মো. মোস্তাকিন(২৬) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার ফৌজদার হাট-বায়েজিদ নির্মানাধীন সড়কে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোস্তাকিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার শুক্কুর আলীর ছেলে ও নির্মানাধীন ফৌজদারহাট-বায়েজিদ লুব সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেকট্রা লিমিটেডের শ্রমিক ছিলেন।
জানাযায়, বিকাল তিনটার দিকে কাজ শেষে নির্মানাধীন সড়ক সংলগ্ন পাহাড়ের ধারে ডোবায় গোসল করতে নেমে সে নিখোজ হয় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, নয়জন শ্রমিক একসঙ্গে ওই ডোবায় গোসল করতে নামেন।
এসময় আট শ্রমিক গোসল শেষ করে ওপরে উঠলেও মোস্তাকিন উঠেননি। অন্য শ্রমিকরা অনেক খোজাখুজি করে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।
স্পেকট্রা লিমিটেডের প্রকল্প সমন্বয়ক নাছির উদ্দিন বলেন, শ্রমিক নিখোঁজের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে ডুবুরিরা ওই ডোবায় লাশটি খুজতে থাকে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, রাত ৭ টা পর্যন্ত ডুবুরিরা চেষ্টার পরও উদ্ধার হয়নি। উদ্ধার অভিযান স্হগিত করা হয়। বুধবার সকালে আবার উদ্ধার অভিযান চালানো হবে।
