নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার ঐতিহ্যবাহী, প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান গাছবাড়ীয়া মাধ্যমিক মডেল স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদযাপন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করেছেন পরিষদের সচিব আবদুল কৈয়ুম চৌধুরী।
বুধবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কৈয়ুম চৌধুরী বলেন ৩ দিনের কর্মসূচির মধ্যে মন্ত্রী, শিক্ষাবিদ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেবেন।
সে সাথে পুরানো স্মৃতি নিয়ে আড্ডা, বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্টান, সংবর্ধনা সহ ব্যাপক কর্মসূচি ঘোষনা করা হয়। অনুষ্টানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম, প্রাক্তন রাষ্ট্রদূত কে.এম শেহাব উদ্দীন, কবি ও সাহিতিক আহমদ ছফাকে মরণোত্তর সংবর্ধনা দেয়া হবে। তিনি বলেন ইতিমধ্যে অক্টোবর মাসে নিবন্ধন শুরু করে ২ সহশ্রাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন ফরম পূরণ করেন। ইতিমধ্যে কাউন-ডাউন শুরু হয়েছে।
তাছাড়া বিদেশ থেকে অনেক শিক্ষার্থী অনুষ্টানে যোগদানের জন্য আসতে শুরু করেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক ডা. শাহাদত হোসেন, চেয়ারম্যান মুজিবুর রহমান, মাহাবুর রহমান চৌধুরী, আহমদুর রহমান, অধ্যাপক তৈয়বুর রহমান, অধ্যাপক আজম খাঁন, জাহেদ হোসেন খোকা, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সরওয়ার আহসান সহ নেতৃবৃন্দ।
