ক্যালির্ফোনিয়ায় বিজয় দিবস উদযাপন

0

ক্যালিফোর্নিয়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় লস-এঞ্জেলসের বাংলাদেশ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ষ্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব শাহীন মিজান।

প্রথম পর্বে ছিল আলোচনা সভা। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও অন্যান্য ধর্ম গ্রন্থ থেকে পাঠ করা হয়। সভায় দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বঙ্গবন্ধু পরিবার, চার জাতীয় নেতা এবং সদ্য প্রয়াত চট্টগ্রামের বর্ষিয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

জাতীয় সংগীতের পর পরই শুরু হয় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোস্তাইন দারা বিল্লা, প্রধান বক্তা ছিলেন, ডাঃ ববি আলম, অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আনিসুর রহমান, ক্যালির্ফোনিয়া ষ্টেট মহিলা আওয়ামীলীগের, সভানেত্রী শাহানা পারভিন, সহ-সভানেত্রী হাসিনা বানু, সিটি যুবলীগের আহবায়ক আলমগীর হোসেন, ক্যালির্ফোনিয়া ষ্টেট আওয়মী যুব লীগের অন্যতম যুগ্ম আহবায়ক সৈয়দ ইকরামুল হক বাবু, যুগ্ম আহবায়ক খন্দকার ইমতিয়াজ আহমেদ, ষ্টেট আওয়ামী যুবলীগের আহবায়ক তাপস নন্দী, ষ্টেট আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি সোহেল রহমান বাদল, প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব ফারুক খান। অনুষ্ঠান পরিচালনা করেন তোফাজ্জল কাজল।

উপস্থিত ছিলেন, লস এঞ্জেলস সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মাহাতাব টিপু, ষ্টেট মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা বৈশাখী, মহিলা আওয়ামীলীগের মনিকা আহমেদসহ শহরের সূধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সন্ধ্যায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন নতুন প্রজম্মের স্থানীয় শিল্পী তাবাসুম আলম, খ্যাতনামা সংগীত শিল্পী জনাব আবুল কালাম আজাদ, অঞ্জলী রায় চৌধুরীসহ অন্যান্য শিল্পীবৃন্দ। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন শিউলী মিজান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.