জাগতিক-আধ্যাত্মিক বিষয়ের সমন্বয় থাকতে হবে

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :  আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মুসর্লিম ইনস্টিটিউট হল চত্বরে ৮ দিন ব্যাপি বইমেলা ও চিত্র প্রদর্শনীর ৭ম দিবস আজ ২০ ডিসেম্বর বুধবার বিকালে ইসলামী চিন্তাবিদ আল্লামা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুর্ষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান আলম শেঠ।

বিশেষ অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী (ম জি আ), রাজনীতিবিদ পীরে তরিকত সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, রাজনীতিবিদ কাজী মুহাম্মদ সোলায়মান চৌধুরী, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আলহাজ্ব আবুল হায়াত মুহাম্মদ তারেক। বিশেষ আলোচক ছিলেন, হাজেরাতুজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ অহিদুল আলম জাফর, অধ্যক্ষ মাওলানা শাহ্ খলিলুর রহমান নিজামী, মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, অলী আল্লাহরাই প্রকৃত জ্ঞানী, কারণ তারাই আল্লাহকে বেশি ভয় করে। আর এ ভয়ই তাঁদের আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আর, যারা এই মহাসত্য বা প্রকৃত জ্ঞানের যত কাছাকাছি যেতে পেরেছেন তিনি তত বেশি জ্ঞানের গভীরে যেতে সক্ষম হয়েছেন। বিজ্ঞান-প্রযুক্তি আমাদের সভ্যতা ধ্বংসের মারণাস্ত্র দিয়েছে একে দিয়ে জীবের প্রাণ সংহার করা যায় বটে, কিন্তু মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরিয়ে দিতে অক্ষম এই মহাজ্ঞানী বিজ্ঞানিরা। কিন্তু প্রকৃত জ্ঞানের নৈকট্যে পৌছা আল্লাহর বন্ধু আউলিয়াদের কাছে মৃতকে জীবন দেওয়ার জ্ঞানও রয়েছে। উনারাই গভীর জ্ঞানী আমাদের জাগতিক জগতের বিজ্ঞানীরা মূলত প্রকৃত জ্ঞানের প্রবেশদ্বারেও যেতে পারেনি, ভিতরে যাবে কোত্থেকে।

জ্ঞানের মহাসমুদ্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন “আমি জ্ঞানের শহর, আর আলী সেই শহরের প্রবেশদ্বার (আল-হাদিস)। যারা এই রাস্তা ধরে চলছেন তারাই মূলত জ্ঞানের পথে আছেন, আর যারা সেই শহরে পৌছে গেছেন তারাই সত্যিকার জ্ঞানের নৈকট্য প্রাপ্ত সিদ্ধজন। তাদের কাছে জ্ঞানের কোন শাখা-প্রশাখাই আর অজ্ঞাত থাকেনা এমনকি মৃতকে জীবিত করবার জ্ঞানও।

কোরানে করিমের মধ্যে সব জ্ঞান লুকায়িত, এমনকি বিজ্ঞানও। আলা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলবী (রহ.) কখনো বিজ্ঞানের ছাত্র ছিলেন না, কিন্তু সেই প্রাচীন বিজ্ঞান বলুন, আর আধুনিক বিজ্ঞান বলুন প্রশ্ন করা মাত্রই তিনি অনায়াসে বলে দিতেন। এর রহস্য অন্য কিছু নয়, তিনি কোরানের গভীরে ডুব দেবার সক্ষমতা অর্জন করেছিলেন। আর তা জ্ঞানের শহরে প্রবেশ ছাড়া সম্ভব নয়। তাই আজ জ্ঞানের প্রকৃত পথ ও প্রকৃতি সম্পর্কে আমাদের সন্তানদের জানাতে হবে। অধ্যায়নের চেয়ে চিন্তা-গবেষনা করতে হবে বেশি। জাগতিক-আধ্যাত্মিক বিষয়ের সমন্বয় থাকতে হবে।

নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। আমাদের হারানো ঐতিহ্য-গৌরবের বিষয়গুলো এড়িয়ে গেলে চলবে না, এতে এই প্রজন্ম মানসিক হীনমন্যতার কারণে বিপদগামি হবার সমূহ সম্ভাবনা থেকে যাবে। এম সাইফুল ইসলাম নেজামী ও মুহাম্মদ দিদারুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ৮ দিন ব্যাপি বই মেলা আয়োজন কমিটির সদস্য সচিব স উ ম আবদুস সামাদ।

উপস্থিত ছিলেন, শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ জসিম উদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ নিজামুল করিম সুজন, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ আমিনুল ইসলাম রুবেল, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ সাঈদ প্রমুখ।

উল্লেখ্য-মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজাদী ও দৈনিক পূর্বদেশ। প্রতিদিন মেলার মূল অনুষ্ঠান দুপুর ২.৩০মি: থেকে শুরু হয়ে ২টি অধিবেশনে রাত ৮.০০টা পর্যন্ত চলবে। প্রথম অধিবেশন বিকাল ২.৩০ মিনিট থেকে বিকাল ৩.৫০মিনিট এবং দ্বিতীয় অধিবেশন বিকাল ৪.১৫ মিনিট থেকে রাত ৮.০০ মিনিট পর্যন্ত চলবে। বুক স্টল দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। কর্মসূচির মধ্যে থাকছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসূল (দ:) পরিবেশন, রাসূল (দ:)’র শানে নিবেদিত কবিতা পাঠের আসর, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, নতুন বইয়ের প্রকাশনা উৎসব, মোড়ক উন্মোচন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধ ও ইসলামের ইতিহাস-ঐতিহ্যের দুর্লভ চিত্র প্রদর্শনী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.