রাউজানে আবারো গৃহবধুর লাশ উদ্ধার

0

রাউজান প্রতিনিধি, সিটিনিউজ :: রাউজানে আত্মহত্যার ১৫ ঘন্টা পরে গৃহবধূর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। রহস্যজনক আত্মহননকারী গৃহবধূ বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের চাঁন গাজীর বাড়ি প্রবাসী মো. রুবেলের স্ত্রী ও দুই সন্তানের জননী সুলতানা আকতার বেবী (২৩)। উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামে মুছা মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

রাউজান থানা পুলিশ জানান, গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৯ টার দিকে আত্মহননকারী বেবীর শাশুড় ও ননদ ঊনসত্তর পাড়াস্থ ভাড়া বাসায় নিয়ে আসলে সে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।

তার বাবা বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নিবাসী মোহাম্মদ আনোয়ার রাত ১১ টার দিকে মেহমানদের বিদায় দিয়ে তার কক্ষে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের চালের টিন খুলে ঘরে প্রবেশ করে দেখেন তার মেয়ে বেবী গলায় শাড়ি পেছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন।

পরে তিনি লাশ নামিয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলেও পুলিশকে খবর দেওয়া হয় শনিবার দুপুর ১২ টায়।

খবর পাওয়ার পরপরই নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শেখ জাবেদ ও পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই মহসিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

রহস্যজনকভাবে আত্মহত্যার ১৫ ঘন্টার পরে পুলিশকে খবর দেওয়ার  ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.