নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান দোহাজারী উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত হয় শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ।
কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মো. জুবাইর।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সদস্য জাহেদুর রহমান সোহেল। চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রবীন দাশ সুমন স ালনায় আলোচনায় অংশ নেন সাতকানিয়া পৌর আ’লীগের আহ্বায়ক মোঃ আইয়ুব, উপজেলা আ’লীগের নেতা ইউনুছ খোকন, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগ, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য হাসান মাহামুদ, মুক্তিযোদ্ধের প্রজন্মলীগ নেতা জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল হক দস্তগীর, মফিজুর রহমান বাহাদুর প্রমুখ।
প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে এই শীতের সময়ে সমাজের সর্বস্তরের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবকলীগের সকলকে ভূমিকা রাখতে হবে।
জাতির দূর্যোগ মুহুর্তে সমাজের বিত্তবানদের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ মাস বিজয়ের মাস, এই মাসে আমরা পেয়েছি ৩০ লক্ষ শহিদ এবং ২ লক্ষ ৬৯ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল-সবুজের পতকা যার নাম বাংলাদেশ।
বাংলাদেশের ধনী-গরীবের বৈষম্য দূরীকরণের জন্য জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রান্তিক পর্যায়ে কৃষকের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলা, একটি বাড়ি একটি খামার প্রকল্প, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, হতদরিদ্র ভাতাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন।
আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দর কাছে আহ্বান জানান।
পরে প্রধান অতিথি মফিজুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন এলাকার গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচী পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে মত প্রকাশ করেন
