দেশের উন্নয়নচিত্র নিয়ে মাসুমের ব্যতিক্রমী ডিজিটাল প্রচার
গোলাম সরওয়ারঃ চট্টগ্রামসহ সারাদেশের মানুষকে সরকারের সফলতার চিত্র এবার ফেইসবুকে বুষ্ট পোষ্ট করে জানান দিচ্ছেন লালখাঁন বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। সরকারের উন্নয়ন চিত্র মানুষের কাছে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে, ল্যাপটপে ও ডেক্সটপে চলে যাচ্ছে। এতে করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সরকারের উন্নয়নের সারাদেশের ধারাবাহিক চিত্র।“ইতিমধ্যে দিদারুল আলম মাসুম” বাংলায় লেখা পেইজের মাধ্যমে শত শত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে উন্নয়নের ফিরিস্তি।
অনেক আওয়মালীগ নেতার ভীড়ে একজন আওয়মালীগ নেতা মাসুম সরকারের উন্নয়নের ফিরিস্তি প্রচার করলেও বিএনপি-জামাত জোটের তান্ডবের নাশকতার ভয়াভহ চিত্র এতে নেই।
লালখাঁন বাজারের বাসিন্দা ও বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান চৌধুরী বলেন, সরকারের সফলতা অনেক। কিন্তু তা মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছেনা। মাসুম ভাই অনলাইন বুষ্ট পোষ্টের মাধ্যমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিলে জনগনের কাছে দলের ও সরকারের উন্নয়ের বার্তা পৌঁছে দিচ্ছেন। এটা একটা ভাল উদ্যোগ।আশা করি তিনি সফল হবেন। ইতিমধ্যে আওয়মীলীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে অভিনন্দন জানিয়েছেন।
