চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আহত-৪

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ :: চন্দনাইশে পৃথক সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন আহত  হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার পাঠানীপুল সংলগ্ন সোনা বটতল এলাকায় ২০ জানুয়ারি (শনিবার) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায় দোহাজারী পৌরসভা এলাকার ঈদ পুকুরিয়া এলাকার মৃত নাজুমল হুদার ছেলে ওয়ালিদুল্লাহ হুদা (২৫) ও তার স্ত্রী তারিন আক্তার (২৪) এক সন্তানের জননী নিয়ে মোটর সাইকেল যোগে (মোটর সাইকেল নং- ১৪-৭০৭২) গাছবাড়ীযা সরকারি কলেজে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাঠানীপুল সংলগ্ন সোনা বটতলায় পৌঁছালে পিছন থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস স্টার লাইন (ঢাকা মেট্টো-ব-১৪-০৬০৩) গাড়ীটি ধাক্কা দেয়। ফলে স্বামী-স্ত্রী দু-জনই মোটর সাইকেলসহ সড়ক থেকে দূরে সিটকে পড়ে গুরুত্বর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন। বাসটি দুর্ঘটনার পর পালিয়ে গেলেও পটিয়া খরনা এলাকায় স্থানীয়রা গাড়ীটি আটক করে। চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানা যায়।

চন্দনাইশ থানা পুলিশ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা পুলিশ এস.আই উনু মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে এক প্রতীক জান্নাতল নাঈম (১৯) কে সড়কের পাশে সিএনসি টেক্সী ধাক্কা দিয়ে অবস্থায় বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকেও প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

অপরদিকে সন্ধ্যায় শহীদ মুরিদুল আলম সড়কের চৌধুরী মার্কেট সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেট কার নিশাত ১ কে ধাক্কা দেয়। তাকে গুরুত্বর আহত অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। সে হারলা আবু কালামের ছেলে বলে জানা যায়। পরবর্তীতে স্থানীয়রা জয় কালী হাট এলাকায় গাড়িটি আটক করে। 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.