নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে গতকাল ২২ জানুয়ারি অবৈধ ৮০টির অধিক স্থাপনা ভেঙ্গে দিয়ে কোটি টাকার সম্পদ উদ্ধার করেছেন।
গতকাল ২২ জানুয়ারি সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খান হাট ও কেরানীহাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জোনের সম্পত্তি ও আইন কমকর্তা আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে থানা পুলিশ সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন কমকর্তাসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চন্দনাইশের গাছবাড়ীয়া খান হাট ও কেরানী হাট এলাকায় অবৈধ সড়ক বিভাগের জায়গায় ৮০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে ২টি এলাকার ৮০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সড়ক ও জনপদ বিভাগের ১ একর ৩০ শতক জমি করমুক্ত করা হয় যার আনুমানিক মূল্য কোটি টাকার উর্ধ্বে। এ অভিযান অব্যহত রাখবে তিনি জানান।
খানহাট এলাকার ব্যবাসয়ীদের অভিযোগ সড়ক ও জনপদ বিভাগ একটি মহল সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। খানহাট এলাকায় ২টি শপিং সেন্টার নির্মিত হচ্ছে। তাদের সামনে রয়েছে একটি ছড়া, ছড়ার পাশে কিছু ভাসমান ব্যবসায়ী রয়েছে। তাদের উচ্ছেদ করে নবনির্ম্মিত শপিং সেন্টারকে উম্মক্ত করে দেওয়ার জন্য ইতি পূর্বে উচ্ছেদ অভিযান ২য় বারের মতো চালালেন।
প্রকৃত পক্ষে প্রভাবশালী মহলের পক্ষ গিয়ে সড়ক ও জনপদ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অসহায় ভাসমান ব্যবসায়ীরা ক্ষতির স্বীকার হয়েছে।
