সীতাকুণ্ডে ৬ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

0

কামরুল ইসলাম দুলু,সিটি নিউজ :: সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলের সাগরে ৬ লক্ষ টাকার নিষিদ্ধ ছোট জাল (বিন্ধি জাল) জব্দ করা হয়েছে।

আজ সোমবার ২২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার কুমিরা-সন্দ্বীপ ঘাটঘর এলাকায় জব্দকৃত জাল আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা। অভিযানে ২০টি ছোট মাছের জাল জব্দ করা হয়। যার মূল্য ৬ লক্ষ টাকা।

সেলিম রেজা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সালে এর ৩(৩) ধারা আইন অনুযায়ী সাগরে ছোট মাছ ধরার (নেট জাল) স্থায়ী ও অস্থায়ী বসানো আইননত দন্ডনীয় অপরাথ ও সর্বনিন্ম ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩-৫ বৎসরের কারাদন্ড ভোগ করতে হবে।

এসব জাল দিয়ে চিংড়ি পোনাসহ ছোট ছোট বিভিন্ন প্রকার মাছ ধরা হয়। যা মৎস্য প্রজননের ক্ষেত্রে বড় ধরণের ক্ষতি হচ্ছে।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার এস.আই ইমদাদুল, কৃষি সম্প্রসারণ অফিসার খাঁন মোহাম্মদ সালেহীন, পরিসংখ্যান অফিসার সৌরভ মিন্টু, ও একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন।

জব্দকৃত ছয় হাজার মিটার (২০ টি) যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। সন্ধ্যায় কুমিরা ঘাটে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.