বিএনপি নেতা তৈমুর আলম গ্রেফতার

0

সিটি নিউজ প্রতিবেদকঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে সদর থানায় নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে তৈমূর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.