ঢাবি উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীর

0

সিটি নিউজ ডেস্কঃ প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান অবরুদ্ধ হয়ে পড়েছেন।

নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের (গেট) দুটি তালা ভেঙে কার্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে তারা উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেটও ভেঙে ফেলেন। ভবনের ভেতরের আরেকটি গেইট ভেঙে দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্যের রুমের সামনে তারা অবস্থান করার কথা জানিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন।

আন্দোলনকারীরা জানান,বেলা সোয়া ১২টার দিকে তারা রেজিস্টার্ড ভবনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধানকে তাদের সঙ্গে কথা বলার আহ্বান জানায়। কিন্তু ভেতর থেকে ফটক তালাবন্ধ করে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা লোহার ফটক ধাক্কাধাক্কি করে ভেঙে ফেলে।
গত বুধবার একই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর কার্যালয় ঘেরাও করে তা ভাঙচুর করে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়।

এর আগে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি টিএসসি, কলাভবন,বিজনেস ফ্যাকাল্টি,বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা হ্যান্ড মাইকে স্লোগান দেন।

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা। আন্দোলনে তাদের অন্যতম দাবি প্রক্টরের পদত্যাগ। এছাড়া ছাত্র প্রতিনিধিদের নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘হামলার’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার দাবি জানাচ্ছেন তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.