২৪ জানুয়ারী চট্টগ্রাম গণহত্যা, আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন
সিটি নিউজ প্রতিবেদকঃ ২৪ জানুয়ারী চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ আজ বুধবার সকালে আদালত ভবনের সামনের শহীদবেদী চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারী চট্টগ্রাম গণহত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনসহ নেতৃবৃন্দ।
মেয়র বলেন,বিচার প্রক্রিয়ার দুর্বলতার কারণে ২৪ জানুয়ারির গণহত্যার বিচার জাতি পায়নি। আমি আশাবাদী,দেশে আইনের শাসন চলছে। আইন মোতাবেক বিচার হবেই। তিনি বলেন, সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতা-কর্মীদের প্রতিরক্ষা দেওয়ায় রক্ষা পেয়েছিলেন।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানাই ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সংঘটিত গণহত্যার বিচার নিষ্পত্তি হোক। এ বিচার প্রক্রিয়ায় যারা বাধা দিচ্ছেন তাদেরও শনাক্ত করে ন্যায়বিচার করুন।
নগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ অনুষ্ঠানে আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সিপিবি নেতা অধ্যাপক অশোক সাহা, উপদেষ্টা সফর আলী,
অর্থ সম্পাদক ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান,চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার শফিকুল ইসলাম ফারুক,তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী।
সদস্য ও শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায়, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক, ১৪ দলের স্বপন সেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, জহুর আহমদ,আবদুল আহাদ,
আবু তাহের, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, নির্বাহী সদস্য এমএ জাফর, মোহাম্মদ ইয়াকুব, আবুল মনসুর, মোহাম্মদ নুরুল আলম,আহমেদ ইলিয়াস, পেয়ার মোহাম্মদ, নজরুল ইসলাম বাহাদুর, জাফর আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, আবদুল লতিফ টিপু, বেলাল আহমেদ, মোরশেদ আক্তার চৌধুরী প্রমুখ।
