তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছেঃ নাসিম

0

সিটি নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে, শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন হবে।
আজ (বুধবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন। ১৮ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জায়গার উপর স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন সময় মতোই শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে বাধ্য হবেন। যদি নির্বাচন না করেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মহী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.