সীতাকুণ্ডে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ লোকমান মিয়া

0

সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে ২য় বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন লোকমান মিয়া সীতাকুণ্ড প্রতিনিধিজাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ সালে সীতাকুণ্ড উপজেলায় ২য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার কুমিরাস্থ লতিফা সিদ্দিকী বালিকা স্কুলের প্রধান শিক্ষক মোঃ লোকমান মিয়া।

তিনি সীতাকুণ্ড উপজেলাস্থ ৫ নং বাড়কুণ্ড ইউনিয়নের অর্ন্তগত মান্দারীটোলা গ্রামের অধিবাসী। তিনি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকক পদে দায়িত্ব পালন করেন। জনাব মোঃ লোকমান মিয়া আনোয়ারা উপজেলায় তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী উপজেলায় হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়, পটিয়া উপজেলায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় , এয়াকুব দন্ডী এইচ, পি , উচ্চ বিদ্যালয় এবং পিংগলা বুধপরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, রামগড় উপজেলায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োজিত ছিলেন।

বর্তমানে ( ২০০৬ সাল হতে) তিনি লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন- ২০১৬ এবং ২০১৮ সালে সীতাকুণ্ড উপজেলায় শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

এদিকে মোঃ লোকমান মিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসিসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।এছাড়াও অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি মোঃ গিয়াস উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.