১১ দফা দাবীতে হাফিজ জুট শ্রমিকদের থালা-বাটি হাতে ভূখা মিছিল
কামরুল ইসলাম দুলু :: বাংলাদেশ রাস্ট্রায়ত্ব পাটকল সি.বি.এ-নন সি.বি.এ পরিষদের ১১ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার ২৪ জানুয়ারী সকাল ১০ টার সময় হাফিজ জুট মিলস শ্রমিকরা থালা-বাটি হাতে নিয়ে ভূখা মিছিল বের করে। মিছিলে হাজার হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেয়। মিছিলটি মিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার মিল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
রাস্ট্রায়ত্ব পাটকলের জন্য পে-কমিশনের ন্যায় একই তারিখ হতে মুজুরি কমিশন ঘোষনা ও বাস্তাবায়ন করা, ২০’/. মহার্ঘ ভাতার অপরিশোধিত বকেয়া এককালীন পরিশোধ করা এবং মজুরি ও বেতন বকেয়া হবে না তা নিশ্চিত করণ, উৎপাদন বিভাগের শ্রমিকদের পূর্বের ন্যায় ৫০২ নং সার্কুলার অনুযায়ী মজুরি প্রদানসহ ১১ দফা দাবীতে সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ হফিজ জুট মিলস এর শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছে।
তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার ২১ জানুয়ারী সকাল ১০ টায় রাজপথে লাঠি মিছিল বের করে। মিল প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার মিল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে হাজার হাজার শ্রমিক অংশ গ্রহণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য হাফিজ জুট মিলস সিবিএ সভাপতি নুর মোহাম্মদ মিলন,সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, জাতাীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হক,শ্রমিক লীগ নেতা ও সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম,শ্রমিক নেতা কামাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশন(বিজেএমসি) এর আওতাধীন মিল সমূহে কর্মরত প্রায় ৮৫ হাজার শ্রমিক কর্মচারী এবং পাট ও পাট শিল্প পুনরায় গভীর সংকটে নিমজ্জিত। শ্রমিক-কর্মচারীগন সময়মত তাদের ন্যায্য পাওনা মজুরি /বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা অবিলম্বে দাবী সূমহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
