ব্যারিষ্টার মহিবুল হাসানকে ক্যালেন্ডার হস্তান্তর

0

সিটি নিউজ বিডিঃঃ চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশে প্রথম মহিউদ্দিন চৌধুরীর ছবি সম্বলিত ক্যালেন্ডার প্রকাশ করেছে আজকের সূর্যোদয় ও সিটি নিউজ বিডি ডটকম।

আজ শনিবার (৩ ফ্রেব্রুয়ারী) সকালে মহিউদ্দিন চৌধুরীর বাসায় তার পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফলকে একটি কপি হস্তান্তর করেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন, ষ্টাফ রিপোর্টার দিলীপ তালুকদার, গোলাম শরীফ টিটু, গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ এবং ক্যালেন্ডার প্রকাশনায় সার্বিক সহযোগীতাকারী চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদসহ যুবলীগের পিবপুল সংখ্যক নেতাকর্মী।

ব্যারিষ্টার নওফেল তার প্রতিক্রিয়াতে বলেছেন, এই মহতি উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আজকের সূর্যোদয় ও সিটি নিউজ বিডি ডট কমকে অভিনন্দন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.