রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদের মনোনয়ন পত্র জমা

0

সিটি নিউজ ডেস্কঃঃ  রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে আজ সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবদুল হামিদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত শুক্রবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এরপর রাতে তারা মনোনয়নপত্র নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে তুলে দেন।

গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে ফের মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়।

পরে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে দলের মনোনয়ন প্রদানের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে আসেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা, মনোনয়নপত্র পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত, প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এবং সংসদ ভবনে ভোটগ্রহণ করা হবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.