হযরত শাহজালাল মাজারে খালেদা জিয়া

0

সিটি নিউজ ডেস্কঃঃ   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় তিনি সার্কিট হাউজ থেকে বের হয়ে সন্ধ্যা পৌনে ৬টায় শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। সন্ধ্যা ৬টায় তিনি মাজার জিয়ারত করেন।

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বিপুল সংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন। দরগাহ গেটে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে সেখানে স্বাগত জানান।

সিলেটে মাজারের পথে খালদা জিয়ার গাড়ী বহর
সিলেটে মাজারের পথে খালদা জিয়ার গাড়ী বহর

খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সন্ধ্যায় হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন।

এর আগে সোমবার বিকাল ৪টা ২৭ মিনিটে তিনি সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.