রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবেঃ প্রধানমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃঃ  প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ‌ব‌লে‌ছেন,  সম্প্র‌তি বাংলা‌দে‌শে উদ্বাস্তু সমস্যা বড় সমস্যা হ‌য়ে দেখা দি‌য়ে‌ছে। মিয়ানমার থে‌কে অত্যাচার নির্যাত‌নে বিতা‌ড়িত হ‌য়ে লাখ লাখ রো‌হিঙ্গা বাংলা‌দে‌শে অবস্থন নি‌য়ে‌ছে। এ সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন,  পর্যটন শিল্প‌কে অর্থ‌নৈ‌তিক খাত হি‌সে‌বে বি‌বেচনা ক‌রে এ শি‌ল্পের প্রসার ঘটা‌নোর জন্য আমরা বি‌ভিন্ন কর্মসুচি হা‌তে নি‌য়ে‌ছি। তি‌নি ব‌লেন, পর্যটন অ‌নেক বড় এক‌টি ক্ষেত্র যেখা‌নে ওআইসিভুক্ত দেশগুলোর একস‌ঙ্গে কাজ করার সু‌যোগ র‌য়ে‌ছে।

আজ  মঙ্গলবার  ( ৬ ফেব্রুয়ারী ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলনের (আইসিটিএম) আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ওআইসিভুক্ত দে‌শগুলোর ম‌ধ্যে ভাতৃত্ব‌বোধ আরও বা‌ড়ি‌য়ে সবার স‌ঙ্গে সুসম্পর্ক জোরদার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হা‌সিনা ব‌লেন, সম্প্র‌তি বাংলা‌দে‌শে উদ্বাস্তু সমস্যা বড় সমস্যা হ‌য়ে দেখা দি‌য়ে‌ছে। মিয়ানমার থে‌কে অত্যাচার নির্যাত‌নে বিতা‌ড়িত হ‌য়ে লাখ লাখ রো‌হিঙ্গা বাংলা‌দে‌শে অবস্থন নি‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন,  আমরা শুধু মান‌বিক দিক বি‌বেচনা ক‌রে তা‌দের সাম‌য়িকভা‌বে আশ্রয় দি‌য়ে‌ছি। কিন্তু এ সমস্যা মিয়ানমা‌রের। এটা তা‌দেরই সমাধান কর‌তে হ‌বে। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগীতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

রো‌হিঙ্গা‌দের জন্য যারা সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন তা‌দের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী ব‌লেন,  বি‌ভিন্ন মুস‌লিম দে‌শের স‌ঙ্গে ভাতৃত্ব স্থাপন,  ন্যায়‌বিচার ও একাগ্রতা স্থাপন ক‌রে বাংলা‌দেশ এ‌গি‌য়ে চ‌লে‌ছে।

স‌ম্মেল‌নে উপ‌স্থিত বি‌দেশি অ‌তি‌থি‌দের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে শেখ হাসিনা ব‌লেন,  বাংলা‌দে‌শে দেখার ম‌তো অ‌নেক কিছই আছে। আমা‌দের আছে কক্সবাজার,  কুয়াকাটা সমুদ্র সৈকত,  আ‌ছে সুন্দরবন,  র‌য়েল বেঙ্গল টাইগার,  সি‌লে‌টের চা বাগান,  চট্র্রগ্রা‌মের পাহাড় পর্বতসহ অ‌নেক কিছু। আপনারা ঢাকায় এ‌সে‌ছেন এসব উপ‌ভোগ কর‌বেন। আপনা‌দের যেন কোনো অসু‌বিধা না হয় সেজন্য সব ব্যবস্থা করা আছে।

শেখ হা‌সিনা ব‌লেন, পর্যটকরা এইদেশে এ‌সে যেন ভা‌লোভা‌বে যাতায়াত কর‌তে পারেন সেজন্য পদ্মা সেতুসহ বি‌ভিন্ন নদ-নদীর ওপর সেতু নির্মাণ,  রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে।

তি‌নি ব‌লেন,  বঙ্গবন্ধু পর্যট‌নের গুরুত্ব বুঝ‌তে পে‌রে‌ছি‌লেন ব‌লে ১৯৭২ সা‌লে পর্যটন কর‌পো‌রেশন স্থাপন ক‌রে গে‌ছেন।

আইসিটিএম’র ১০ম স‌ম্মেল‌নের নতুন চেয়ারম্যান বেসরকা‌রি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন পররাষ্ট্র প্র‌তিমন্ত্রী শাহ‌রিয়ার আলম ও ফারুক খান এম‌পি। স্বাগত বক্তব্য রা‌খেন বেসরকা‌রি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের স‌চিব গোলাম ফারুক।

সম্মেলনের শুরু‌তেই জাতীয় সঙ্গীত প‌রি‌বেশন করা হয়। এতে বাংলা‌দেশে স্থা‌পিত ইসলা‌মিক নিদর্শন নি‌য়ে এক‌টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.