সাংবাদিকরা ৩২ ধারায় আক্রান্ত হলে বিনা পয়সায় লড়বেন আইনমন্ত্রী
সিটি নিউজ ডেস্কঃঃ অধিক আলোচিত সমালোচিত আইসিটি আইনের ৫৭ ধারা বিলোপের পর নতুন করে করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে সাংবাদিকরদের ক্ষোভ বাড়ছে দিনদিন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি বলেছেন ৩২ ধারা সাংবাদিকদের ঘায়েল করার জন্য নয়।সাংবাদিকদের সাজা দিতে ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারা করা হয়নি। তিনি বলেছেন, এই ধারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বাধা হবে না।
তিনি ঘোষনা দিয়ে বলেন, কোন সাংবাদিক যদি ৩২ ধারায় আক্রান্ত বা আসামী হয় তাহলে তিনি সেই সাংবদিকের পক্ষে বিনা পয়সায় আদালতে লড়বেন।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আইন বিটের সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘ মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে যদি কোনো সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা করা হয় তাহলে আইনমন্ত্রী নিজেই সেই সাংবাদিকের পক্ষে বিনা খরচে মামলা পরিচালনা করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
এমনকি আইনটি পাস করার আগে সাংবাদিকদের বিষয়টি বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
