প্রধানমন্ত্রী বরিশালে উদ্বোধন করলেন ‘শেখ হাসিনা সেনানিবাস’

0

সিটি নিউজ ডেস্কঃঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের পটুয়াখালীর লেবুখালিতে দেশের ৩১তম সেনা নিবাস উদ্বোধন করেছেন। বেলা ১১ টা ৩৫ মিনিটে বেলুন উড়িয়ে এ সেনানিবাসের উদ্বোধন ঘোষনা করেন। নব নির্মিত এই সেনানিবাসের নাম দেওয়া হয়েছে ‘শেখ হাসিনা সেনানিবাস’।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল পৌঁছেন। প্রধানমন্ত্রী একটি মনোরম পরিবেশে একটি সুন্দর সেনানিবাস গড়ে তোলার জন্য সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

দিনব্যাপী সফরে আজ সেনানিবাসসহ বরিশাল ও পটুয়াখালী জেলায় ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে বরিশালে ৭৫টি এবং পটুয়াখালীতে ১৪টি।

এরপর বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় ভাষণ দেবেন। এছাড়া পটুয়াখালী জেলার ১৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

জনসভায় তিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নেওয়া হয়েছে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এ সফর তার অবিচল দৃঢ়তার প্রমাণ বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার এই জনসভাকে ঘিরে নগরজুড়েই শোভা পাচ্ছে তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে পুরো বরিশাল সেজেছে অন্যসাজে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.