সিটি নিউজ বিডিঃঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ৫ আসামীকে জিয়া অরফানেজ মামলায় রায়ে দেয়া অর্থদন্ডের টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে দুদুক আবেদন করেছে।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে দুদকের আইনজীবিপুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে আবেদন করেন।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
