সাকিব দুদকের দূত

0

সিটি নিউজ ডেস্কঃঃ  বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হলেন ।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারী ) দুদক কার্যালয়ে চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তাকে শুভেচ্ছাদূত করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

এর আগে গেলো বছরের ১১ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হবার প্রস্তাব দেন। তখন তিনি বলেন, আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। তাই আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছাদূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার অনুরোধ করছি।

চেয়ারম্যানের প্রস্তাবে সম্মতি জানিয়ে ওই দিন সাকিব আল হাসান বলেন, দুর্নীতি দমন কমিশনের যেকোনো কর্মসূচিতে আমি আসবো। আমরাও চাই, দেশ দুর্নীতিমুক্ত হোক। আমরা যখন কোনও দেশের অভিবাসন দফতরে আমাদের পাসপোর্ট জমা দেব, তখন তারা যেন মনে করে, বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই বাম-হাতি ক্রিকেটারের। ক্যারিয়ারে ৫১ টেস্টে ৩ হাজার ৫৯৪ রান ও ১৮৮ উইকেট নিয়েছেন সাকিব। ১৮৬ ওয়ানডেতে তার সংগ্রহ ৫ হাজার ২৪৩ রান। শিকার করেছেন ২৬৫ উইকেট। অন্যদিকে ৬১ টি-টোয়েন্টিতে ১ হাজার ২২৩ রান নিয়ে ৭৩টি উইকেট দখল করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান বর্তমানে ইনজুরীর কারনে শ্রীলংকার বিপক্ষে কোন ম্যাচেই অংশ নিতে পাছেন না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.