বিডিআর বিদ্রোহের নামে সেদিন ৫৭জন অফিসারকে হত্যা করা হয়

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  ২৫ ফেব্রুয়ারী বিডিআর হত্যাকান্ডের পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ (২৫ ফেব্রুয়ারী) রবিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, ২৫ ফেব্রুয়ারী বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। বিদ্রোহের নামে ২০০৯ সালে এই দিনে ঢাকার পিলখানায় সেনাবাহীনির ৫৭জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছিল। উচ্ছৃংখল কিছু জওয়ান তৎকালীন ডিজির স্ত্রীসহ সামরিক বেসামরিক আরও ১৭জনকে হত্যা করে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দেশী বিদেশী ষডযন্ত্রের মাধ্যমে দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার মাস্টার প্ল্যান থেকেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই হত্যাকান্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করে একটি তাবেদারী রাষ্ট্রে পরিণত করা।

তিনি বলেন, তৎকালীন সরকার বিডিআর বিদ্রোহ দমনে সিদ্ধান্ত নিতে দেরি করায় জওয়ানরা নির্বিচারে হত্যাকান্ড সংগঠিত করার সুযোগ পায়। সেনা কর্মকর্তাদের হত্যা করেই ক্ষান্ত হয়নি ঘাতকরা। আলামত নষ্ট করতে প্রথমে তাদের লাশ গুলো পুড়ে ফেলার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে লাশ গুলো মাটি চাপা দেয়।

সেদিনের তান্ডবের কথা মনে পড়লে আজও আতকে উঠে মানুষ। আলোচনা সভা শেষে বাদে মাগরিব দলীয় কার্যালয়স্থ জামে মসজিদে হত্যাকান্ডের শিকার সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ খান, মোঃ ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু,

সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপদেষ্টা আলহাজ¦ বাবর মিয়া, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, কোতোয়ালি থানা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ¦ জাকির হোসেন, ডবলমোরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা মালেক ফারুকী, তৌহিদুস সালাম নিশাদ, নুরউদ্দিন সোহেল, মোঃ লিয়াকত আলী, জিয়াউর রহমান, আব্দুল হালিম প্রমূখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.