সীতাকুণ্ডে ২ হাজার পিস ইয়াবসহ এক যুবক আটক

0
সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজঃঃ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (২৫) নামের যুবককে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার সময় পুলিশি চেকপোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন দাসের নেতৃত্বে পুলিশ তিশা প্লাস পরিবহনে (ঢাকা মেট্টো ব-১৫-১৫৯৫) তল্লাসী চালিয়ে এক যুবকের ব্যাগ থেকে দুইহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মুল্য ৬ লক্ষ টাকা।
আটক সৈয়দ নুর কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা গ্রামের দিল মোহাম্মদের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন ১৯ (১) এর ধারায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.